মোঃ বাবুল আক্তার
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে গর্ববোধ করছি। এ প্রতিষ্ঠানটি গড়ে
তোলার পেছনে আমার স্বপ্ন ছিল
একটি শিক্ষিত সমাজ গড়ে তোলা,
যেখানে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা মানসম্পন্ন শিক্ষা লাভের সুযোগ পাবে। সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়—
শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান
নয়, এটি আমার হৃদয়ের
প্রেরণা, একটি স্বপ্নের অনুভূতি।
একসময় যখন এই জনপদে
উচ্চশিক্ষার আলোর অনুপস্থিতি ছিল,
তখনই আমার মনে দৃঢ়
সংকল্প জেগেছিল— জ্ঞানই
শক্তি,
আর সেই শক্তিকে ছড়িয়ে
দিতে হবে প্রতিটি ঘরে
ঘরে। সীমান্তঘেঁষা এই অঞ্চলকে শিক্ষা-আলোকিত করতে আমি যাত্রা
শুরু করি। বহু প্রতিকূলতা,
আর্থিক সীমাবদ্ধতা ও সামাজিক বাধা
পেরিয়ে, আল্লাহর অশেষ রহমতে, গড়ে
তুলি এই প্রতিষ্ঠান।
সোনাহাট
ডিগ্রি মহাবিদ্যালয় শুধু একটি শিক্ষা
প্রতিষ্ঠান নয়, এটি একটি
আলোর দিশারী, যা আমাদের এলাকার
শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক উন্নয়নে
অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের
মানসিক, নৈতিক ও একাডেমিক উন্নয়নের
পাশাপাশি আমরা তাদের একজন
সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য
প্রতিশ্রুতিবদ্ধ। এখানে
শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, গড়ে তোলা
হয় চারিত্রিক দৃঢ়তা, নৈতিকতা ও দেশপ্রেমের মজবুত
ভিত।
আমি কৃতজ্ঞ সকল শিক্ষক, কর্মচারী,
অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি,
যাঁদের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা ও সহযোগিতা ছাড়া
এই প্রতিষ্ঠান আজকের অবস্থানে পৌঁছাতে পারত না। বিশেষ
করে স্থানীয় জনগণের সমর্থন এবং ভালোবাসাই আমাদের
পথ চলায় প্রেরণা যুগিয়েছে।
আমি
আশা করি ভবিষ্যতেও সোনাহাট
ডিগ্রি মহাবিদ্যালয় তার গৌরবময় পথচলা
অব্যাহত রাখবে এবং দেশের একজন
আদর্শ নাগরিক গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করবে।
Copyright © 2018 - 2026 Sonahat Degree College, Bhurungamari, Kurigram., All Rights Reserved.